August 26, 2026

মানিকগঞ্জের দৌলতপুরের চরকাটারীতে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বানিজ্য।

0
২৬

মোঃ রেজাউল করিম (লিটন), মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন এ তিনটি অবৈধ ড্রেজার চলছে সবার নাকের ডগায় যেন,যেন দেখার কেউনেই। তার মধ্যে দুটি চলছে চরকাটারী বাজারের সাথে, একটি দিয়ে সবুজ সেনা স্কুলের মাটি তোলা হচ্ছে নদীথেকে অপরটি রাস্তার মাটি তোলা হচ্ছে নদীথেকে, সাথে পাশে বাড়ীর ভিটা তৈরির মাটি ও এই ড্রেজার দিয়েই চলছে, যাতে সবাই মনে করে রাস্তার কাজ চলছে,মানে সরকারি কাজ। এভাবেই চলছে ড্রেজার দিয়ে মাটিকাটার বানিজ্য , এতে করে চরের আবাদি জমি নষ্ট হচ্ছে, এবং কিছু সার্থবাজ লোক অবৈধ ভাবে টাকা কামিয়ে যাচ্ছে, রাস্তার কাজের জন্য ও স্কুলের কাজের জন্য সরকার নির্ধারিত বরাদ্দ দিয়েছেন, বরাদ্দের টাকাদিয়ে মাটি ভরাট করে কাজ করা সম্ভব। কিন্তু তারা অবৈধ ড্রেজার চালিয়ে মাটি ভরাট করছে, তারা দেশ ও জনগনের সম্পদ বিনষ্ট করছে তাই যথাযথো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

চরকাটারী বাজার এর নিকটে কাটালতলী বাজারের পাশে আর একটি ড্রেজার চলছে,যার মাধ্যমে চলছে সেই ব্যক্তি গতবছরও ড্রেজার চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। লোক মুখে সোনা যায় কাটালতলী বাজারের পুর্ব পাশে ড্রেজার চালিয়ে মাটি তুলে আবাদি জমি নষ্ট করে এবং সে জনগনকে বলে এটা খাস জমি।

খবর নিয়ে যানাযায় ঐ জমির মালিক মুক্তিযুদ্ধা মজিবর রহমান, ছিদ্দিক বাঘ,জাবেদ, তারা বলে আমাদের জমি জোর করে মাটিকেটে পুকুর বানিয়ে দিয়েছে যার কারনে আসেপাশে সবার জমিতে ফসল হয় আর আমাদের জমিতে পানি থাকে। আমাদের এত বড় ক্ষতি করল আমরা কারকাছে এর বিচার চাইবো?

তাই এলাকাবাসির দাবি আর যাতে কারো এতো ক্ষতি না হয় সে জন্য যথাযথো বিভাগকে এই অবৈধ ড্রেজার বন্দের জোর দাবি যানানো হইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *