ভূমি দস্যুর কবল থেকে রেহাই পেতে চায় পূর্ব হালিয়ার বিনয় মহালদার
বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় হালিয়া নিবাসী বিনয় মহালদার গং নিজস্ব সম্পত্তি সরকারি রাজস্ব প্রদান করে ভোগ দখল করে আসছে। যার খতিয়ান নং BRS-789,দাগ নং -273 । উক্ত সম্পত্তির 0.20 শতক সম্পত্তি বিবাদী দিপঙ্কর মহালদার গং গায়ের জোরে দখলের পাঁয়তারা চালাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায় স্থানীয় কিছু কূচক্রীমহলের ইন্দনে দিপঙ্কর এমন হীন কর্মে লিপ্ত। এ বিষয়ে বিবাদী দিপঙ্কর গং RS জরিপের সময় 30 ধারা, 31 ধারা ও রিভিউ কেস করে বাদীর বিরুদ্ধে বহুবার পরাজিত হয়েছে। তারপরও দিপঙ্কর মহালদার উপজেলা পরিষদ বটিয়াঘাটা কার্যালয়ে একটি মামলা করে। যার নং -০4/15, তাতে ও মিথ্যা প্রমাণিত হয়। এতো কিছু করার পরও এই দিপঙ্কর জমির লোভ সামলাতে পারছেনা। তাই বিভিন্ন হয়রানি মূলক পদক্ষেপ গ্রহণ করছে। নিরুপায় হয়ে শান্তি শৃংখলা রক্ষার জন্য বিনয় মহালদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর মিস্ পিটিশন প্রসেস নং -07/22, তারিখ 11 ডিসেম্বর 2022 অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে উপজেলা অফিস থেকে মোবাইল মারফত দিপঙ্কর মহালদারকে ধান কাটতে নিষেধ করে ও নোটীশ করে। অর্থলোভী,স্বার্থন্বেষী ও হীনমনা এই দিপঙ্কর আইনকে অমান্য করে গায়ের জোরে নালিশি জমির ধান কেটে ফেলে। এবিষয়ে জানতে চাইলে বিপুল মহালদার বলে, ” আমি নোটিশ ধান কাটার পর পেয়েছি।” এছাড়াও উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নিষেধ করার পরও এরা কাউকে মানে না। এমন আইন অমান্যকারীর উপযুক্ত বিচার হওয়া উচিত বলে এলাকাবাসী মনে করে।