July 30, 2026

জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা এখনো আছে: জিএম কাদের

0
জিএম কাদের

রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল।

বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই বার্তা দেন।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি জোগাচ্ছে। এসময় তিনি নির্বাচিত সকল কাউন্সিলরসহ রংপুরবাসীর প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

পর পর দুইবার রংপুর সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed