August 25, 2026

করোনা ভাইরাস মানুষেরই তৈরি, বিস্ফোরক দাবি উহান ল্যাবের বিজ্ঞানীর

0
২৭

আবারও কোভিড ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর দাবি উঠলো। এবার এই দাবি করেছেন চীনের উহান ল্যাবরেটরিতে কাজ করা এক বিজ্ঞানী। ধারণা করা হয়, এই চীনের উহান থেকেই বিশ্বে ছড়িয়েছে কোভিড। অ্যান্ড্রু হাফ নামের ওই বিজ্ঞানী দাবি করেছেন, কোভিড ভাইরাস আসলে মানুষেরই তৈরি! উহানের যে ল্যাবরেটরিতে তিনি কাজ করতেন সেখান থেকেই প্রথমে ভাইরাস ছড়িয়েছিল বলে এর আগেও দাবি উঠেছিল। অ্যান্ড্রু হাফের এমন বক্তব্যের পর আবারও সেটি সামনে চলে এলো। এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, মার্কিন গবেষক অ্যান্ড্রু হাফ বৃটিশ সংবাদপত্র দ্য সানে তার এই বিবৃতি দিয়েছেন। তার দাবি, চীন সরকার পরিচালিত উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই প্রথম কোভিড ভাইরাস লিক করেছিল। এ নিয়ে একটি বইও লিখেছেন তিনি। নাম, ‘দ্যা ট্রুথ এবাউট উহান’। এতে ওই বিজ্ঞানী দাবি করেন, মার্কিন সরকার করোনাভাইরাস নিয়ে ফান্ডিং করেছিল চীনে।

সেখান থেকেই মহামারি ছড়িয়ে পড়ে।

 

সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করা ইকো হেলথ অ্যালায়েন্স নামে একটি নন প্রফিট অর্গানাইজেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু হাফ। তার দাবি, উহানের ওই গবেষণাগারে উপযুক্ত সুরক্ষা ছিল না। তার জেরেই ভাইরাস লিক করে যায়। বায়োসেফটি, বায়ো সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে বিদেশের ওই গবেষণাগারে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না।

দ্য সান পত্রিকায় তিনি জানিয়েছিলেন, চীন প্রথম থেকেই জানত এটা জেনেটিকালি ইঞ্জিনিয়ার্ড এজেন্ট। ভয়াবহ বায়োটেকনোলজিকে চীনে ট্রান্সফার করার জন্য মার্কিন সরকারকেও দায়ী করতে হয়। তিনি জানিয়েছেন, যেটা দেখেছিলাম তা আতঙ্কিত হওয়ার পক্ষে যথেষ্ট। আমরা তাদের হাতে শুধু জৈব অস্ত্রের প্রযুক্তিকে তুলে দিয়ে চেয়েছিলাম। কার্যত বিস্ফোরক দাবি করেছেন মার্কিন বিজ্ঞানী। যে ভাইরাস প্রাণ কেড়েছে হাজার হাজার মানুষের, যে ভাইরাস কার্যত স্তব্ধ করে দিয়েছিল গোটা পৃথিবীকে, সেই করোনার কীভাবে উৎপত্তি হয়েছিল তা নিয়ে রহস্যের জট খোলেনি এখনও। তার মধ্যে সামনে এল এই ভয়াবহ দাবির বিষয়টি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *