1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

করোনায় আরো ৬ জনের মৃত্যু চীনে, উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

মো; আরাফাত হোসেন বাপ্পী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

চীনে করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুহার আরও বাড়বে এবং দেশটির অর্থনীতি ও বাণিজ্যর ওপর এর প্রভাব পড়বে। এমন অবস্থায় চীন স্বাস্থ্যব্যবস্থাকে জোরদারের চেষ্টা করছে।

কয়েক সপ্তাহ মৃত্যুশূন্য থাকার পর গতকাল সোমবার চীনে করোনায় প্রথম দুজনের মৃত্যু হয়। আজ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে ২০১৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ৫ হাজার ২৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। বৈশ্বিকভাবে করোনায় মৃত্যুহারের বিবেচনায় এ সংখ্যা খুব কম হলেও সম্প্রতি প্রকোপ বাড়তে থাকায় এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০১৯ সালে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর লকডাউনসহ বিভিন্ন করোনা বিধিনিষেধ জারি রেখেছিল চীন সরকার। তবে ব্যাপক বিক্ষোভের মুখে ৭ ডিসেম্বর চীন সরকার করোনার কারণে কঠোর বিধিনিষেধগুলোর বেশির ভাগই প্রত্যাহার করে নেয়। এর পর থেকে দেশটিতে আবারও করোনার সংক্রমণের হার বাড়তে থাকে। তখন থেকে কিছু হাসপাতাল রোগীতে ভরে গেছে। ওষুধের দোকানগুলোতে প্রয়োজন অনুযায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না।

করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশটির বিভিন্ন শহরের হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। করোনা পরীক্ষার জন্য নতুন নতুন ক্লিনিক তৈরি করা হচ্ছে। চীনে করোনা বিধি প্রত্যাহার করে নেওয়ার পর ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি বিশ্বের জন্যও উদ্বেগের। তিনি বলেন, ‘আমরা জানি, যেকোনো সময় ভাইরাসটি ছড়াক না কেন, এর মাত্রা ভয়াবহ হতে পারে।

ধরন পাল্টে এটি মানুষের জন্য হুমকি তৈরি করতে পারে।’ আগামী মাসে চীনে নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপন করা হবে। উৎসবটি ঘিরে দেশটির ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কয়েকজন স্বাস্থ্যবিশেষজ্ঞ আভাস দিয়েছেন, আসন্ন মাসগুলোয় চীনের ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ২০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তাঁরা।

চীনে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় দেশটির অর্থনীতির ওপরও বাজে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদেরা বলছে, শ্রমিক ও ট্রাকচালকেরা অসুস্থ হয়ে পড়ছেন, তাঁরা প্রত্যাশিত মাত্রায় কাজ করতে পারছেন না।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121