August 19, 2026

৩৭০০০ ফুট থেকে যাত্রীর চিৎকার, ‍যিশু তাকে ডাকছে বলে দাবি করেন

0
৭৩

বিমান তখন ৩৭ হাজার ফুট উপর দিয়ে উড়ছে। এমন সময় কথা নেই বার্তা নেই, এক নারী যাত্রীর আর্তনাদ। তার দাবি, মাঝ আকাশেই বিমানের দরজা খুলে দিতে হবে। কোনো ভাবেই তাকে থামানো যাচ্ছে না। তিনি দাবি করেন, যিশু খ্রিষ্টই তাকে বিমানের দরজা খোলার নির্দেশ দিয়েছে। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এনডিটিভি জানিয়েছে, সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি হাউস্টন থেকে কলম্বাসের দিকে যাচ্ছিল। এই বিমানের ঘটনাটি নিয়ে তদন্ত করছে এফবিআই। জানা গেছে, ওই নারী যাত্রী শনিবার জরুরী অবতরণের জন্যও চাপ দিচ্ছিলেন। আর তার সঙ্গেই চিৎকার প্লেনের দরজাটা খুলে দিন। মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট এনিয়ে ডকুমেন্ট প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *