August 19, 2026

মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নিতি হয়েছে

0
IMG-20221210-WA0001

 

বিকাশ বাছাড়,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম গত ২৯ সেপ্টম্বর ২২ যোগদান করেন। যোগদানের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি তার ব্যাক্তগত কিছু কৌশল অবলম্বন করে থানার সকল ইউনিয়নে বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন।তিনি আটটি ইউনিয়নে একজন এস আই ও একজন এ এস আই দিয়ে টিম গঠন করে নিয়মিত পুলিশি টহল জোরদার করাসহ নানা ধরনের অনিয়ম ও দুনির্তি দমনের চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া দুটি পুলিশ ভ্যানে ফোর্স দিয়ে মোবাইল টিমের মাধ্যামে সার্বক্ষনিক পুরো থানাকে নজড়দারির মধ্যে রেখেছেন। ইতিপুর্বে কোন অফিসারই এধরনের কোন পদক্ষেপ শ্রীপুরে গ্রহন করেন নাই। এই সুকৌশল অবলম্বন করার কারণে থানার আট ইউনিয়নে কাইজা, দাঙ্গা, সামাজিক দন্দ, বিভিন্ন সংঘাত অনেকাংশেই কমে গিয়েছে।এছাড়াও মাগুরার পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা পি পি এম এর নিদ্দের্শনায় মাদকের জিরোটলারেন্স নীতি অনুসরন করে চলেছেন।গত এক মাসে ইয়াবা,বিদেশি মদ,গাজা, ফেনসিডিল, বিদেশী মুদ্রা পাচার, ধর্ষনচেষ্টাসহ বিভিন্ন সমাজিক দন্দ, রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে ঘায়েলের মত বিষয়কে নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। মোঃ জাব্বারুল ইসলাম গত নভেম্বর মাসে মাদক,বিদেশী মুদ্রাপাচার, ধর্ষনচেষ্টায় ৩৫ জনকে আসামী করে ২০ টি মামলা দায়ের করেছেন। এবং এদের মধ্যে মাদক,মুদ্রা ও ধর্ষনচেষ্টার ধৃত আসামীদের কোর্টের মাধ্যামে জেল হাজতে প্রেরন করেছেন। নভেম্বর মাসে ৩১০ বোতল ফেনসিডিল যার মুল্য ৯ লাক ৩০ হাজার টাকা, গাজা ১ কেজি ৫০ গ্রাম, ২৭ হাজার ৫ শ টাকা, ইয়াবা ২১০ পিচ, ২ লাক ৭৩ হাজর ২শ, বিদেশী মদ ৪ বোতল মুল্য ৫০ হাজার টাকা এবং ৬ হাজার আমেরিকান ডলার, ২ শ ২৫ আরব আমিরাত দিরহাম, ৮৫ সৌদি রিয়াল,এবং ৭০ ভারতীয় রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এছাড়া মাদক বহন বিক্রয় ও বিভিন্ন অপরাধের দায়ে মোবাইল কোর্টের মাধ্যামে ৩ জনকে ৬ মাস, ১ জনকে ৪ মাস, ১ জনকে ১ মাস ও ১ জনকে ১৫ দিনের সাজা ও জরিমানা করা হয়।
মোঃ জাব্বারুল ইসালাম টাঙ্গাইল জেলার সদর উপজেলার একটি সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন, তার পিতা এ কে এম জিয়াউল ইসলাম একজন বীর মুক্তিোদ্ধা। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন।
পিতা মৃত জিয়াউল ইসালাম দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক । তার ১ম পুত্র ঢাকা মীরপুর এলাকার বি সি আই সি কলেজের সহকারী অধ্যাপক, কন্যা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং মেজ পুত্র মোঃ জাব্বারুল ইসলাম ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজ থেকে অর্নাস ও ঢাকা কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে মাষ্টার ডিগ্রি শেষ করে ২০১০ সালে পুলিশ বাহিনীতে দেশ ও দশের সেবা করার লক্ষে বাংলাদেশ পুলিশের এস আই পদে যোগদান করেন সুনামের সহিত দায়িত্ব পালন করে চলেছেন।তিনি চট্টগ্রাম ডি এম পিতে যোগদানের মাধ্যামে প্রথম চাকুরী জীবন শুরু করেন। পরে চট্টগ্রাম জেলার হাটহাজাড়ি থানা, পটিয়া, সীতাকুন্ডসহ বিভিন্ন থানায় চাকুরী করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের এস বি, সি আই ডিসহ পুলিশের গুরুত্বপুর্ন সেক্টরে সুনামের সহিত দায়িত্ব পালনের জন্য দ্রুত সময়ে পদন্নতিও লাভ করেন।
মোঃ জাব্বারুল ইসলাম ব্যাক্তি জীবনে স্ত্রী ও এক পুত্র সন্তানের জনক। তিনি দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সুনামের সহিত সরকারের দেওয়া দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যাপ্ত করেন।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম বলেন, জন সাধারণের তুলনায় আমার থানায় পুলিশ প্রশাসন অপ্রতুল তাই এটা একটা দাঙ্গা প্রবন এলাকা ছোট খাটো কিছু ঘটনা নিয়ে গ্রাম এলাকায় বিভিন্ন রকমের মারামারি কাটাকাটির ঘটনা ঘটে থাকে।এই স্বল্প সংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে অত্র থানার আইন সৃংখলা এবং জনগনের জানমাল রক্ষায় সর্বক্ষন চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া সমাজে যারা সচেতন নাগরিক আছেন তাদের পুলিশের কাজে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *