প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ মেহেদী হাসান শ্যামনগর সাতক্ষীরাঃ
গত ২৩ শে নভেম্বর দৈনিক ক্রাইম তালাশ ২৪ ডটকম ফেসবুকে গাবুরায় একাধিক হত্যা মামলার আসামী জোয়ারদার রবিউল বাদী ও স্বাক্ষীকে হুমকী দেওয়ায় এলাকায় আতংকিত শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে । আমাকে জড়িয়ে পার্শ্বেমারী গ্রামের কথিত সন্ত্রাস ,নজরুল গাজী আমার নামে কল্পকাহিনী তৈরী করে কিছু মিথ্যা তথ্য ও ভুল তথ্য প্রতিবেককে দিয়ে বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যা সংবাদ ক্রাইম তালাশ ২৪ ডটকমে প্রকাশিত করিয়ে আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করেছে । আমি গত পার্লামেন্টে নির্বাচনে আমার সমস্ত তথ্য উপাথ্যাদি সরকারের নির্বাচন হলফনামায় পুরুন করে নির্বাচনে অংশ গ্রহণ করে ছিলাম। আমি আগামী পার্লামেন্ট নির্বাচনে যাহাতে অংশ না নিতে পারি সে কারণে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানান ভাবে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এলাকার কিছু সন্ত্রাসীরা । তথ্য দাতা উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় নাশকতা মামলা আব্দুস সাত্তার জোয়াদারের হত্যা মামলা, নারী ধর্ষণ, অস্ত্র, চিড়ি ঘের দখল, চাঁদাবাজি,লুটপাট মামলা আদালতে বিচারাধীন চলমান । এলাকার মানুষ আমার জনপ্রিয়তা দেখেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, মানুষের কল্যাণে কাজ করা, বিরোধ মীমাংসা করা, তাহারা আমার এহোন কায্যক্রম সহ্য করতে না পেরে ক্রাইম ২৪ ডটকমের প্রতিবেদককে ভুল বুঝিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন । আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইতেছি।৷ জোয়ারদার রবিউল ইসলাম। পিতা – মৃত্যু আলহাজ্ব জোয়ারদার অজেদ আলী। সাং – পার্শ্বেমারী। শ্যামনগর, সাতক্ষীরা ।