August 26, 2026

দিনাজপুরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা , দুইজন নিহত

0
৪৭

দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই একটি ট্রাকের পেছনে পাথরবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পাথরবাহী ট্রাকের চালক শিলন মিয়া (৪০) ও চালকের সহকারী সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালির বাঁশাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে আজাদ মোড়ে একটি বালুবাহী ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পাথরবাহী ট্রাক পেছন থেকে বালুবাহী ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *