August 28, 2026

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই: পাঁচজনের যাবজ্জীবন

0
চালককে হত্যা করে মোট

ফরিদপুরের আলফাডাঙ্গায় শহিদুল ইসলাম নামে এক চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতির মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে চার মাসের করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।


সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: মো. মনির সেক, ইকতার মোল্লা, এনায়েত আমিন, নুরুল ইসলাম ও মিরাজ হোসেন।
এর মধ্যে নুরুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৮ জুলাই সকালে আলফাডাঙ্গার ধুলজুড়ি গ্রামের মৃত ছবুর শেখের ছেলে শহিদুল ইসলামের মরদেহ একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা আক্কাস শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার পর শহিদুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *