1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সিলেটে প‌রিবহন ধর্মঘটে ,রাস্তাঘাট ফাঁকা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

সিলেট জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের অন্য তিন জেলাতেও চলছে ধর্মঘট। সিলেটে সকাল ছয়টায় শুরু হওয়া ধর্মঘটে সড়ক ফাঁকা দেখা গেছে।

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাসস্ট্যান্ডে নেই কোনো ব্যস্ততা। বাসস্ট্যান্ডের দূরপাল্লার পরিবহনের টিকিট কাউন্টারগুলোও বন্ধ। যাত্রীদের আনাগোনা দেখা যায়নি বাসস্ট্যান্ড এলাকায়। সড়কে দু-একটি রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে দেখা যায়নি কোনো সিএনজিচালিত অটোরিকশা।

আজ শনিবার সকাল ছয়টায় শুরু হওয়া ধর্মঘটের পর সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সিলেট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আজ দুপুরে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপির নেতাদের দাবি, সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে পরিবহন সংগঠনগুলোকে দিয়ে ধর্মঘট পালন করানো হচ্ছে। এর আগে গত বুধবার প্রথমে দূরপাল্লার বাসের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। পরে বৃহস্পতিবার বিকেলে জেলায় সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বাস ধর্মঘট ডাকা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121