বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বুশরাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এসব তথ্য জানান ডিএমপি অপরাধ ও তথ্য শাখার উপপরিদর্শক মো. সেলিম রেজা।
এর আগে আজ সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (এসি) হায়াতুল ইসলাম খান আজ সকালে বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর হত্যা মামলার আসামি বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply