1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বিশ্বকাপ শেষ লো সেলসোর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

শঙ্কা ছিল। ছিল ক্ষীণ সম্ভাবনাও। কিন্তু কাল জিওভানি লো সেলসোর ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডারের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। পুরোপুরি সেরে উঠতে তাঁর সময় লাগবে এক মাসের মতো।

অর্থাৎ কাতার বিশ্বকাপে লো সেলসোর খেলার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটুকুও মিলিয়ে গেল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিদের সঙ্গে কাতারে যাওয়া হচ্ছে না টটেনহাম থেকে ধারে ভিয়ারিয়ালে যোগ দেওয়া লো সেলসোর।

চোট পাওয়ার পরও অস্ত্রোপচার না করিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছিলেন এই মিডফিল্ডার। যে কারণে ক্লাবে দুই মাসের বেতন ছাড়তেও রাজি ছিলেন লো সেলসো। শেষমেশ সেটি আর হয়নি।

লা লিগায় গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দলের ১-০ গোলে হারের ম্যাচে ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লো সেলসো। চোটের পর শঙ্কা ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে। এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, দলে তাঁদেরই রাখা হবে, যাঁরা প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন।

২০১৮ বিশ্বকাপ আর্জেন্টিনা দলে থাকলেও লো সেলসোর ম্যাচ খেলা হয়নি। এবার স্বপ্ন দেখেছিলেন। কারণ, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে কোপা আমেরিকায় শিরোপা ঘরে তোলার মিশনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

স্কালোনি কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লো সেলসোর কোনো বিকল্প নেই।’ তবে এবার বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হবে স্কালোনিকে। বদলি হিসেবে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজকে।

তবে লো সেলসো বিশ্বকাপ খেলতে পারবেন কি না, এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কোনো আনুষ্ঠানিক মতামত পায়নি সংবাদ সংস্থা রয়টার্স। তাঁকে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু স্প্যানিশ ও আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, লো সেলসোর জায়গায় এনজো ফার্নান্দেজ কিংবা এজেকুয়েল পালাসিওসকে দেখা যেতে পারে। আর্জেন্টিনার ২৮ জনের প্রাথমিক দলে ছিলেন লো সেলসো।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। এই গ্রুপে অন্য দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121