August 6, 2026

ফেসবুকে বুবলীর ছবি পোস্ট, যা লিখলেন নিজের সন্তানকে নিয়ে

0
bobli

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী। গোপনে বিয়ে করে এই তারকা জুটি জন্ম দিয়েছেন ছেলেসন্তানের। ছেলের নাম শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। নানা ঘটনার পর প্রকাশ্যে ছেলের খবর আনেন বুবলী। এরপর শাকিব খানও সন্তানের কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট করেন। প্রকাশ্যে যখন তাদের সন্তান, ঠিক তখন থেকে ছেলে বীরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বসগিরিখ্যাত নায়িকা বুবলী।

 

সন্তানের নতুন কয়েকটি ছবি ফেসবুক পেজে পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ। শেহজাদের ছবিগুলো সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেন শাকিবভক্তরা। বুবলীর ওই পোস্ট করা ছবিগুলো মুহূর্তে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গ্রুপে শেয়ার করেন শাকিব-বুবলীভক্তরা।

 


সন্তানের ছবি পোস্ট করার পর নেটিজেনরা মন্তব্য করছেন ছোট্ট বীরকে নিয়ে। তাদের অনেকেই বলেছেন, ছোট্ট শেহজাদ সুপারস্টার। কেউবা বীরের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার কেউ তার ভভিষ্যতের জন্য দোয়া করেছেন। এর আগে শুক্রবার (১১ নভেম্বর) লাল পাঞ্জাবি পরিহিত দুটি ছবি পোস্ট করেন বুবলী। সেই পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, ‘আমার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছে।’

প্রসঙ্গত, গেল সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর দুটি আলাদা আদালা পোস্টে শাকিব-বুবলী তাদের সন্তান ও বিয়ের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *