August 25, 2026

ওপারে চলে গেলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা সুরেস জিন্দাল

0
০৪

প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুরেশ জিন্দাল দীর্ঘ । তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

২৬ নভেম্বর দুপুর ২টার দিকে দিল্লির লোধি শ্মশানে তাকে দাহ করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

‘রজনীগন্ধা’, ‘কথা’ এবং সত্যজিৎ রায়ের ‘শাতরাঞ্জ কে খিলারি’র মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই গুণী প্রযোজক। ভারতে প্যারালাল সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন সুরেশ। তিনি সত্যজিৎ রায়ের সাথে ‘মাই অ্যাডভেঞ্চারস: দ্য মেকিং শাতরাঞ্জ কে খিলারি’ বইটি লিখেছেন।

গুণী এই নির্মাতার মৃত্যুতে তাঁর পরিবার আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয়ে চিরকাল এবং সর্বদা জীবিত থাকবেন সুরেশ জিন্দাল। গভীর দুঃখের সাথে আমরা জনাব সুরেশ জিন্দালের মৃত্যু সম্পর্কে অবহিত করছি যিনি ২৪ নভেম্বর স্বর্গবাসী হয়েছেন।  লোধি শ্মশানে ২৬ নভেম্বর দুপুর ২টায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে তাঁর। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *