1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

আট বিভাগে আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

চিকিৎসা সেবা বাড়ানোর লক্ষে দেশের আট বিভাগে নতুন ৮টি আধুনিক হাসপাতাল নির্মাণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। হাসপাতালগুলোতে প্রায় ৪ হাজার শয্যা থাকবে। হাসপাতালগুলো নির্মাণ হলে দেশের মানুষকে আর বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৯ নভেম্বর) সকালে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের চিকিৎসা ব্যবস্থায় জনবল ও আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনবলের ঘাটতি থাকলে চিকিৎসা সেবায়ও কিছুটা ঘাটতি হতে পারে, তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।দেশে ডেঙ্গু রোগী বাড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। শয্যা বরাদ্দ আছে, ওষুধ আছে, চিকিৎসার জন্য যা প্রয়োজন সবই আছে।

পরে বেলা ১১টার দিকে খুলনার একটি অভিজাত হোটেলে বিভাগের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121