August 19, 2026

শেরপুরে অবৈধ করাত কল বন্ধ ও রাস্তার গাছ কাটার অভিযোগ

0
received_670634604560463

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের রাণীশিমুল এলাকায় অবৈধ করাতকল বন্ধ ও রাস্তার গাছ কাটার অভিযোগ
করছে এলাকাবাসী। আজ খবর পেয়ে বালিজুরী রেঞ্জ বনবিভাগ কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়ে রাস্তার পাশে থাকা তিনটি কাটা গাছ জব্দ করেছে বলে জানা গেছে। এর আগে ওই এলাকায় অবৈধ করাতকল পরিচালনা করার দায়ে ১১টির অবৈধ করাত কল মধ্যে ১০টি করাতকল বনবিভাগ বন্ধ
করে দেয়।বাকি ১টি করাতকল আবুল কালাম আজাদের হাইকোর্টের
কাগজ আছে বলে বহাল তবিয়তে চলমান আছে। আজ সোমবার আবুল
কালাম আজাদ রাস্তার দু পার্শ্বে মার্ছ প্রকল্পের তিনটি ইউক্যালিপটাস
গাছ বিনা অনুমতিতে কর্তন করে।এই খবর পেয়ে বনবিভাগের লোকজন এসে তা জব্দ করে বলে জানা গেছে। ইতিপূবেও সে আরো গাছ কর্তন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।হান্নান, আলাল, মোজাম্মেল,মিলন, সেলিম সহ আরো অনেকেই জানিয়েছেন। তারা আরো বলেন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০টি
সমিল বন্ধ রয়েছে বাকি ১টি সমিল চলমান আছে তা বন্ধের আহবান
রাখেন। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন আমার মিলের কাগজপত্র আছে আমি রাস্তার গাছ কর্তন করিনি।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *