July 29, 2026

শাহরুখকে বিশেষ সংবর্ধনা দেয়া হবে সৌদিতে

0
shah

শাহরুখ খান অনেকের কাছে বলিউড কিং, কারও কাছে বাদশা আবার কারও কাছে রোমান্টিক হিরো। দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের মনোরঞ্জন করা থেকে ছবি প্রযোজনার কাজেও দেখিয়েছেন মুন্সিয়ানা।

ছবি: সংগৃহীত

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে ১০ দিনব্যাপী এ রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই আয়োজনেই শাহরুখ খানের মতো একজন মাল্টি ট্যালেন্টেড শিল্পীর সিনে জগতে যে অবদান সেই দিকে লক্ষ্য রেখেই শাহরুখ খানকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মুহম্মদ আলতুরকি।

এই আয়োজনে ৬১ টি দেশের ৪১টি ভাষার ১৩১টি সিনেমা প্রদর্শন করা হবে। রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার বলেছেন, শাহরুখ খান শুধু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিরই নয়, বিশ্ব সিনেমায় তার অবদান অনস্বীকার্য। খবর ডেডলাইন ডট কমের।


এ জন্য রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের প্রতি কৃতজ্ঞ বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে ১০০ টির ও বেশি সিনেমা উপহার দিয়েছন তিনি।

এই সময়ে যারা সিনেমায় থিতু হতে চান তাদের অনুপ্রেরণা হলেন শাহরুখ খান। আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed