1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে মামুন ভুঁইয়ার সঞ্চালনায়, সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৪ঃ০০ ঘটিকায় বোরহানগন্জ কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সাংসদ সদস্য আলী আজম মুকুল আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, পক্ষিয়া ইউনিয়ন যুবলীগ অত্যন্ত সু-সজ্জিত। এসময় এমপি ২০০১ সালের চিত্র টেনে বলেন, ২০০১ সালে হাফিজ ইব্রাহিম আমার নামে মিথ্যা মামলা দিয়েছেন, বজলু মালকে কিভাবে নির্যাতন করেছে আপনার জানেন ,যেখানে হাফিজ ইব্রাহিমের বাড়ি সেখানে পর্যন্ত কাউকে ছার দেয়নি।এদেশে মাননীয় প্রধানমন্ত্রী এদেশের কাউকে গৃহহীন রাখবেন না,মাননীয় প্রধানমন্ত্রী অসহায় কে ঘর দিচ্ছেন, বিজিডি বিজিএমই দিচ্ছেন, আওয়ামী লীগের আমলে দেশের মানুষের অনেক সুখে আছে, এ সময় এমপি বলেন আপনাদের জন্য আমি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াই,আমি যেহেতু আপনাদের জন্য করি। সেই হিসেবে আমি আপনাদের কাছে কিছু চাইলে আপনারা দিবেন, আমি চাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিবেন, এমপি বিএনপির উদ্দেশ্য বলেন, আপনাদের নেতা সাজাপ্রাপ্ত তাই নির্বাচন করতে পারবেন না, আপনারা বিভিন্ন সভা সেমিনারে দন্ডপ্রাপ্ত আসামির ছবি খালি চেয়ারে দিয়ে রাখেন, আপনাদের আগামী নির্বাচনের নেতা হবে কে? এমন প্রশ্ন রাখেন বিএনপির নেতাকর্মীদের কাছে। এমপি বলেন বড়মানিকায় একজন মহিলাকে বিএনপির আমলে ৭ জন মিলে ধর্ষণ করেন, সে এখন চট্টগ্রাম থাকেন লজ্জায় ভোলায় আসেন না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে হবে। বিএনপি উদ্দেশ্যে এমপি বলেন, আপনারা যতোই লাফালাফি করেন কাজ হবেনা। আইন তার নিজ গতিতে চলবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,৷ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল্লাহ চৌধুরী,টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ সাদ্দাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ। উপস্থিতি ছিলেন।
উপস্থিত নেতাকর্মীদের সামনে উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের পক্ষে এমপি আলী আজম মুকুল পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেন, আগামী তিন বছরের জন্য ৮ নং পক্ষিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, সবেক চেয়ারম্যান নাগর হাওলাদার, সাধারণ সম্পাদকঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল নোমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121