July 29, 2026

নেটওয়ার্ক ছাড়াই আইফোন থেকে বিপদ সংকেত পাঠানো যাবে

0
iphone-emergency-alert

আইফোনের নতুন সিরিজের (আইফোন-১৪) সব ফোনেই যুক্ত হচ্ছে ইমার্জেন্সি এসওএস সুবিধা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়াই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদ সংকেত পাঠানো যাবে।

 

চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আনার সময় নতুন আইফোনে এ সুবিধা থাকার কথা জানিয়েছিল অ্যাপল।

অ্যাপল থেকে জানানো হয়, আইফোন ১৪ ডিভাইসে এমন প্রযুক্তি ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা টাওয়ারের কাছাকাছি না থাকলেও স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নভেম্বরের মধ্যেই এ সেবা চালু হবে বলে জানায় সংস্থাটি। 

এত দিন এ সুবিধা চালু না থাকলেও নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ইমার্জেন্সি এসওএস সুবিধা পরখ করার সুযোগ দিয়েছে অ্যাপল। তবে পরীক্ষামূলক হওয়ায় আইফোন থেকে শুধু স্যাটেলাইটে সংকেত পাঠানোর সুযোগ পেয়েছেন ব্যবহারকারী। অর্থাৎ তাদের পাঠানো বার্তা স্যাটেলাইটের মাধ্যমে প্রাপকের কাছে যায়নি।

ইমার্জেন্সি এসওএস সুবিধা চালুর জন্য যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক গ্লোবালস্টারের স্যাটেলাইট ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীরা বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯১১ নম্বরে চলে যাবে। ফলে স্থানীয় উদ্ধারকারী দল আইফোন ব্যবহারকারীদের উদ্ধার করতে পারবে।

 

সূত্র: ম্যাশেবল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed