দাকোপের সেন্ট যোষেফস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী বিস্কুট থেকে বঞ্চিত
বিশেষ প্রতিনিধিঃ( তাপস মহালদার)
খুলনা জেলার দক্ষিণ দিকে লোকালয়ের শেষ সীমানায় দাকোপের বানিশান্তা ইউনিয়ন।ছোট্ট একটি নদী , ওপারে সুন্দরবন আর এপারে লোকালয়। জায়গাটা ঢাংমারী, অতীতের ঐতিহ্য ধরে রেখে দাঁড়িয়ে আছে সেন্ট যোষেফস প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুষ্প মন্ডল। সহকারীরা হলেন অসিত বরণ পাইক,নিলয় মৃধা, অপর্না রায় ও লক্ষী গাইন। মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫ জন। বিদ্যালয়ের সময়সূচী সকাল ৮.৩০ মি: থেকে ১২.৩০ মি: পর্যন্ত। ১৯৭২ সাল থেকে এ বিদ্যালয় সুনামের সাথে চলে এসেছে। ফাদার দানিয়েল মন্ডল বিদ্যালয় দেখাশোনার দায়িত্বে আছেন।এক সৌজন্য সাক্ষাতে প্রধান শিক্ষিকা পুষ্প মন্ডল বলেন, সরকারি বই পাই, চিকিৎসা পাই কিন্তু আমার বাচ্চারা সরকারি বিস্কুট পাচ্ছে না। বাচ্চারা অন্য স্কুলের বাচ্চাদের বিস্কুট খাওয়া দেখে এসে বলে,ম্যাডাম আমরা কি বিস্কুট খেতে পারবোনা? তখনই কষ্টে বুক ভেঙে যায় কিছু বলতে পারি না। শুধু আশা দিয়ে রাখি,বলি তোমরাও পাবা একটু ধৈর্য্য ধরো” ।একই সাথে সহকারীরা ও বিষয়টা সরকারের নজরে তুলে ধরার অনুরোধ করেন। এলাকাবাসী বলেন, আসলেই ঘটনাটি মর্মান্তিক। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমরা দলমত নির্বিশেষে সবাই মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু সুদৃষ্টি কামনা করছি। অতিসত্বর যেন সেন্ট যোষেফস প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা বিস্কুট পেয়ে মনের আনন্দে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে।