August 19, 2026

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সংবাদ সম্মেলন করবেন

0
shakib bubli

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সংবাদ সম্মেলন করবেন। যেকোনো সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে  জানিয়েছেন। 

শবনম বুবলি  বলেন, `শাকিব খানের বিষয়ে আমি কথা বলতে চাই। সবকিছু নিয়ে এত লুকোচুরি কেন? আমাকে যখন বিয়ে করেছিল অনেক কিছু গোপন করেছিল। আমাকে আগের বিয়ের মিথ্যা কথা বলে বিয়েও করেছেন। কার কথার চাপে পড়ে এমন হয়েছে আমার জানা নেই। যখন যা ইচ্ছা করবে এটা মেনে নেব না। কাকে খুশি রাখতে এমন হচ্ছে বলতে পারব না। আমার অবস্থান পরিষ্কার করতে চাচ্ছি সবার সামনে।’

 

তিনি আরও বলেন, `আমার ইমেজ নষ্ট হয় এমন কথা শাকিব খান নিয়মিত বলে আসছেন। এইসব নিয়ে বিস্তারিত কথা সবাইকে জানাতে চাই।’

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব খান ও শবনম বুবলির বিয়ে সন্তানের কথা। তার কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলি জানান, ২০ জুলাই ২০১৮ এটি আমাদের বিয়ের তারিখ। আর ২১ মার্চ ২০২০ আমার ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *