August 1, 2026

রাজবাড়ী জেলা কার্যালয়ের অধীনে বিভিন্ন বাজার তদারকি ও ৪ ব্যাবসায়ীকে জরিমানা

0
received_662942051813255

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১১ অক্টোবর ২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে রাজবাড়ী জেলা প্রশাসক, র সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয় কর্তৃক বালিয়াকান্দি উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, রেস্টুরেন্ট, খাদ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
এছাড়াও নির্ধারিত নিত্য পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং সরকার নির্ধারিত বিধির অধীন যথা নিয়মে ক্রয়-বিক্রয় করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে ৩৮,
৪২, ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৪ (চার) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা পুলিশ রাজবাড়ী ও বালিয়াকান্দি থানা, উপজেলা প্রশাসন উপজেলা
স্যানিটারী ইন্সপেক্টর বালিয়াকান্দি উপজেলা এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট (জামালপুর বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৩,০০০/- (তিন হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্যপণ্যেও মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ)।
বিসমিল্লাহ্ হোটেল (জামালপুর বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৩,০০০/- (তিন হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে
রত্না মিষ্টান্ন ভান্ডার জামালপুর বাজার, জরিমানা: ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ)।
মিকরাইল স্টোর (জামালপুর বাজার, বালিয়াকান্দি উপজেলা, রাজবাড়ী) জরিমানা: ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার
লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত খাদ্য পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধ। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed