বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালিত
বিশেষ প্রতিনিধি মোঃ যুবরাজ খান সবুজঃ
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়।
মঙ্গলবার ১৮ অক্টোবর পালিত হয়। ১৯৬৪ ইং সালে জাতির পিতা স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল।
শিশু-কিশোর-তরুণ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম শেখ রাসেল। তার পবিত্র স্মৃতি বাংলাদেশের সব শিশুর মধ্যে আজ আমরা রাসেলকে খুঁজে ফিরি।
অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাত ঘটিকার সময়। আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জব্বার মমিন – – সাবেক সিনিয়র সহ-সভাপতি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢ়া,ম,উ। শাহাদাত হোসেন মৃদৃল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসাদুর রহমান আসাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক। মোঃ মিজানুর রহমান (বাবুল)সাবেক কার্যকরী সদস্য ঢাকা মহানগর ছাত্রলীগ।