July 31, 2026

পরশুরামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় মামলা, মূল আসামি আটক

0
received_1090857791571905

” শিবব্রত”

পরশুরামে কোলাপাড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উপজেলার সত্যনগর গ্রামের এক গাডী চালকের বিরুদ্ধে মামলা হওয়ায় থানা পুলিশ মূল অভিযুক্ত কে আটক করেছে।

উপজেলার কোলাপাড়া গ্রামের বাদী নিজাম উদ্দিনের স্ত্রী ডালিয়া সুলতানা আখির পরশুরাম থানায় দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামের ছামাদ ভুইয়ার ছেলে কাদেরের সাথে ডালিয়া সুলতানা আখির স্বামীর সাথে ব্যবসায়িক সম্পর্কের সুত্রে দীর্ঘ দিন ধরে তাদের বাসায় আসা যাওয়া করত।এই সময়ের মধ্যে কাদের ডালিয়া সুলতানা আঁখি কে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। আঁখি আক্তার এই ব্যপারটি তার স্বামীকে জানালে তিনি কাদের কে এই জাতীয় কাজ আর না করার জন্য সতর্ক করে দেন। গত রবিবার ডালিয়া সুলতানা আঁখির স্বামী বাড়িতে নেই খবর পেয়ে কাদের রাত ৩ টায় ডালিয়া সুলতানা আঁখির বাড়িতে এসে দরজায় ধাক্কা দেন। এসময় ডালিয়া সুলতানা আঁখি তার নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। আঁখি তার স্বামী বাড়িতে এসেছে মনে করে দরজা খুলে দিলে কাদের ঘরে ঢুকে ডালিয়া সুলতানা আঁখিকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা ডালিয়া সুলতানা আঁখির শ্বাশুড়ি টের পেয়ে চিৎকার দিলে পাশের বাড়ীর লোক জন এসে কাদের কে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ কাদের কে ঘটনা স্হল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যপারে ডালিয়া সুলতানা আঁখি আক্তার কাদের কে বিবাদী করে পরশুরাম থানায় নারীনির্যাতন মামলা করেন।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উক্ত ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন ডালিয়া সুলতানা আঁখির করা নারী নির্যাতনের মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed