পরশুরামে পারিবারিক দ্বন্দ্ব, ছেলের হাতে বাবা খুন ছেলে আটক
“শিবব্রত”
পরশুরামে পারিবারিক কলহের জেরে মোঃ মোমিন নামে এক ব্যক্তি নিজ ছেলের হাতে খুন হয়েছ। এ ঘটনায় জড়িত তার ছেলে মোঃ ফারুক ওরফে রাজিব এবং ছেলের শ্যালক মোঃ আব্দুল মজিব সুমনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, নিহত মোমিন গত কয়েক মাস আগে একটি জমি ছয় লাখ টাকায় বিক্রয় করেছিলেন।ওই টাকার জন্য মোমিনের ছেলে মোঃ ফারুক ওরফে রাজিব দীর্ঘ দিন ধরে মোমিনের কাছেওই টাকা দাবী করে আসছিলেন।কিন্তু মোমিন ওই টাকা দিতে অস্বীকার করে। একই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে মোঃ ফারুক ওরফে রাজিব তার শ্যালক মোঃ আব্দুল মজিব সুমনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন এবং দুজনে মিলে মোমিনের কাছে আবারও টাকা দাবি করেন। এতে ও মোমিন ওই টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে ছেলে মোঃ ফারুক ওরফে রাজিব ও তার শ্যালক মোঃ আব্দুল মজিব সুমন মিলে ধারালো অস্ত্র ও ভারী কাঠের টুকরা দিয়ে মোমিনের উপর উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে।এতে মোমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।এই অবস্থায় মোঃ ফারুক ওরফে রাজিব ও তার শ্যালক মোঃ আব্দুল মজিব সুমন মিলে ফেনী স্বাস্হ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মোমিন মারা যান।
এই প্রেক্ষিতে মোমিনের মেয়ে পানু আক্তার বাদী হয়ে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নিহতের ছেলে মোঃ ফারুক ওরফে রাজিব ও তার শ্যালক মোঃ আব্দুল মজিব সুমনকে আটক করে।
এব্যাপারে নিহতের মেয়ে বাদী পানু আক্তার জানান, অনেক দিন ধরেই তার পিতা মোমিন ও ভাই মোঃ ফারুক হোসেন ওরফে রাজিবের সাথে মনোমালিন্য চলছে।কিন্তু এখন কেন বা কি উদ্দেশ্যে রাজিব
ও তার শ্যালক মোঃ আব্দুল মজিব সুমন মিলে তার পিতাকে খুন করেছে সে তা জানেনা।
এই ঘটনার প্রেক্ষিতে
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, নিহতের মেযে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং ঘটনার সাথে জড়িত নিহতের ছেলে মোঃ ফারুক ওরফে রাজিব এবং রাজীবের শ্যালক মোঃ আব্দুল মজিব সুমনকে কে আটক করা হয়েছে। নিহতের মেয়ে বাদী পানু আক্তারের জবানবন্দীতে এই ব্যাপারে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।