নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
বিশেষ প্রতিনিধি, খন্দকার ছদরুজ্জামানঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, ৬ অক্টোবর ২০২২ তারিখে। এ সময় লোহাগড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন উপসস্থিত ছিলেন। লোহাগড়া থানার কনফারেন্স রুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করার দাবি জানান। পুলিশ সুপার বলেন,থানা হবে জনগনের আস্থার জায়গা। উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি,তাছাড়া পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান, নড়াইল সদর সার্কেল দোলন মিয়া,লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, সৈয়দ খায়রুল ইসলাম, রেজাউল করিম, বিপ্লব রহমান, খাইরুল ইসলাম, গোলাম কিবরিয়া, কাজে লিটন, ইমরান হাসান, জহুরুল , মোঃ হাবিবুর রহমান, মোঃ পিকুল আলম,মোঃ নয়ন ইসলাম শুভ,খন্দকার ছদরুজ্জামান, লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির খান, টিপু সরদার, আজিজুল বিশ্বাস, আসমা আক্তার সাথী, কাজি ইমরান, মাহফুজুর রহমান মুন্না, আবু আব্দুল্লাহ শাহিনুজ্জামান, কাজী আশরাফ, সজিবুল ইসলাম সহ লোহাগড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।