July 30, 2026

ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ফলাফল ঘোষণা

0
received_856412835532603

বিশেষ প্রতিনিধি ( তাপস মহালদার )
খুলনার দাকোপে ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয় সুনাম ধন্য একটি আদর্শ বিদ্যাপীঠ।এ স্কুল থেকে বহু কৃতি সন্তান বিশ্বের বিভিন্ন স্থানে সুনামের সাথে আছে। ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়নে স্কুলটি অবস্থিত। একটি জরিপে প্রকাশ করা হয়েছিলো দাকোপের সবচেয়ে বেশি শিক্ষিতের হার এই ইউনিয়নেই। যাহোক প্রধান শিক্ষক অশোক কুমার গাইনের উপর অভিভাবক মন্ডলীর মনে অসন্তোষ প্রকাশ থাকলেও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের এ্যডহক কমিটির সভাপতি কালীপদ মন্ডল বলেন,” এরকম ম্যানেজিং কমিটির নির্বাচন আগে কখনো দেখিনি। সত্যিই ভালো লাগছে” । প্রাক্তন সভাপতি সুকুমার বিশ্বাস বলেন,” নির্বাচন হচ্ছে নির্বাচনের মতোই। শুধু অভিভাবক নয়, সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করছি ” । অভিভাবক অরুণ কুমার বাইনসহ অনেকেই বলেন, ” অনেক কষ্ট করে ছাত্র দিয়েছি, এখন তারা এই স্কুলে আসতে চাইছে না। কারন জানতে চাইলে বলেন, ল্যাট্রিন ও খাওয়ার জলের সমস্যা” । অভিভাবক সুভাষ রায় বলেন,” সকল কিছুই ঠিক আছে তবে নির্বাচনের বিষয়ে অভিভাবকরা আগে জানলে আরও কিছু অভিভাবক প্রার্থী হতো। তাতে নির্বাচন জনপ্রিয় ও নিরপেক্ষ হতো বলে আমার দৃঢ় বিশ্বাস” । নাম প্রকাশ না করার শর্তে কিছু অভিভাবক ও জনগন বলেন, সামনে স্কুলে ৪/৫ টা নিয়োগ আছে।এ নিয়োগ বাণিজ্য সফল করার স্বার্থে প্রধান শিক্ষক অশোক কুমার গাইন এমনটি করেছে” । এ বিষয়ে হেডমাষ্টার অশোক কুমার গাইন এর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ” আমি নির্বাচনী বিধি মোতাবেক সকল কিছু করেছি ” । তিনি আরও বলেন, টি, আর এবং মহিলা সদস্য আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র অভিভাবক সদস্য নির্নয়ের জন্য এ নির্বাচন। প্রিজাইডিং অফিসার মোঃ মোসলেম আলী নির্বাচন সম্পর্কে বলেন, ” সুন্দর পরিবেশ বজায় রেখে নিয়ম অনুযায়ী নির্বাচন হচ্ছে। নির্বাচনে পুলিশের উপস্থিতির কারণ জানতে চাইলে বলেন, প্রধান শিক্ষক নির্বাচন কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেছেন তাই। আসলে এলাকাবাসী শান্তি প্রিয়” । ৯ টা থেকে ৪ টা পর্যন্ত বুথ খোলা রেখে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২১৬ জন। কাষ্ট হয়েছে ২১৩, বাতিল হয়েছে ৬ । নির্বাচিত পুরুষ সদস্য মুরারী মোহন থান্দার,অজয় কুমার মন্ডল, নিখিলেশ বর্মন ও ক্ষীরোদ গাইন এবং মহিলা সদস্য ময়নামতি ঘোষ। প্রিজাইডিং অফিসার মোঃ মোসলেম আলী, উপজেলা রিসোর্স অফিসার, দাকোপ, খুলনাসহ সংশ্লিষ্টদের অভিভাবক মন্ডলী তথা এলাকাবাসী সাধুবাদ জানান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে ফলাফল ঘোষণা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed