July 31, 2026

জেলার শ্রেষ্ঠ ইউএনও ফারুক আল মাসুদ

0
received_810028146706184

 

মোহাম্মদ দুদু মল্লিক আঞ্চলিক প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। শেরপুর জেলার প্রাথমিক শিক্ষা পদকের জন্য তিনি এ কৃতিত্ব অর্জন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার গুণগত মানউন্নয়ন, শিশুদের ঝরেপরা রোধ, স্কুলের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত অর্থায়ন ও স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের খেলাধুলাসামগ্রী, বেঞ্চ প্রদান ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। শেরপুরের জেলা প্রশাসক ছাহেলা আক্তারের নেতৃত্বে বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন। জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় ফারুক আল মাসুদকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed