August 30, 2026

বালিয়াকান্দিতে প্রতিপক্ষের মারপিটে আহতের অভিযোগ দায়ের

0
অভিযোগ

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের মারপিটে স্বামী –
স্ত্রী আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৭ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের মৃত জিতেন্দ্র নাথ দাসের ছেলে বিদ্যৎ কুমার দাস বাড়ী থেকে আড়কান্দি বাজারে যাবার পথে বাবু শেখের বাড়ীর সামনের পাকারাস্তায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত আজিজ শেখের ছেলে খোরশেদ শেখ( ৫৭), তার স্ত্রী রহিমা বেগম ( ৫০), মেয়ে নুরজাহান বেগম ( ৩৮) ও নুরজাহান বেগমের দুই ছেলে সোহেল শেখ( ২২) ও জুয়েল শেখ( ১৯) মিলিয়া পরিকল্পিত ভাবে আমাকে একা পেয়ে আমাকে পিছন থেকে ধরে শ্বাসরোধসহ কিল ঘুষি লাথি মেরে হত্যার চেষ্টা করে আমার চিৎকারে আমার স্ত্রী কবিতা রানী দাস খবর পেয়ে আমাকে বাচাতে আসলে তাকেও মারপিটসহ পরনের কাপড় ছিরিয়া ফেলে শ্লীলতা হানীর চেষ্টা করে এবং পরিবারের সকলের প্রাননাশের হুমকি দেয়। আহত অবস্থায় কবিতা রানী দাসকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *