July 29, 2026

ভোলা বোরহানউদ্দিনে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ দোকান ভাংচুর

0
received_424127839136707

নিজস্ব প্রতিনিধিঃ

ভোলা বোরহানউদ্দিন এর কাচিয়া ইউনিয়ন কালি বাজারে,ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে, দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। এ সময় ০১টি দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছেন দোকান মালিকরা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের মধ্যে ০১ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ০৮ ঘটিকার সময় প্রথমে দাওয়া পাল্টা দাওয়া হয়,তারপর আবার রাত ১১ ঘটিকার সময় দুই দফায় সংঘর্ষ হয়। প্রথমে সংঘর্ষ হওয়ার সাথে সাথে স্থানীরা তাৎক্ষণিক বোরহানউদ্দিন থানায় জানালে, ঘটনা স্থানে,পুলিশ সদস্যরা এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন।

স্থায়ী জনসাধারণ সাংবাদিকদের জানান, আনুমানিক ০৭ ঘটিকার সময়, একটি ট্রাক কালি বাজারের উত্তর মাথায়, ভাই ভাই স্টোর নামের দোকানের পাশে দিয়ে যাওয়ার সময়, দোকানের সামনে টিনের সাথে লাগলে, টিনটি ক্ষতি হয়। এতে বাজারের কয়েকজন মিলে, ট্রাকটির চালকের কাছে ৩ হাজার টাকা জরিমানা করা হয়, এবং সমাধান ও দেয়া হয়, এর পরই, এই বাজারের, মোঃ আলমগীর হাওলাদার, পিতা,মোঃ নসু হাওলাদার, বাজারে উস্কানিমূলক কথা বার্তা বলে এতে, দোকানের মালিক, মোস্তফা কোট এর ছেলে মোঃ রাসেল কোটদের সাথে, দুই পক্ষই তর্কবিতর্ক হলে, ক্ষুদ্র ঘটনাটি বড় আকারে সংঘর্ষে, পরিনত হয়।

ভাই ভাই স্টোর এর মালিক,মোস্তাফা কোট এর ছেলে মোঃ মনির সাংবাদিকদের জানান, আমি দোকানে থাকা কালিন ট্রাকে আমার দোকানের সামনে থাকা টিন ভেঙে ফেলে এবং এই ঘটনার সমাধান ও দিয়েছে স্থায়ী গন্যমান্য লোকজন, তারপর আলমগীর হাওলাদার আমার দোকানের সামনে এসে উস্কানিমূলক কথা বার্তা বললে, আমাদের সাথে তর্কবিতর্ক করে পরে, তারা দল বেধে আমাদেরকে মার দোর করে এবং দোকান ভাংচুর করে, দোকানে থাকা ৪৫ হাজার টাকা ও পেঁয়াজের বস্তুা ও আমার গলায় থাকা ১ভরি স্বর্ণের চেইন নিয়ে যায়। তারপর আমরা বোরহানউদ্দিন থানায় জানালে, পুলিশ সদস্যরা ঘটনাস্থানে এসে তদন্ত করে যান,তার পর পুলিশ সদস্যরা চলে গেলে ফের আবার আলমগীর হাওলাদার সহ তার ভাই ফখরুল হাওলাদার ও তার ভাই ভাতিজারা লাঠি সোঁটা, দেশিয় অস্রসহ ফের আবার আঘাত করে আমাদের দোকানের উপর আঘাত করে,আলমগীর হাওলাদার গংরা।

আলমগীর হাওলাদার সাংবাদিকদের বলেন,একটি ট্রাকে, মোস্তফা কোট এর দোকানের সামনের টিনে আঘাত লাগলে টিনটি ভেঙে যায় এবং আমি সহ এলাকার গন্যমান্য লোকজন মিলে ঘটনাটি মিমাংসা করে দিলে, মোস্তফা কোট এর ছেলেরা সমাধান না মেনে তারা বিভিন্ন কথা বার্তা বলে তার পর আমি তাদেরকে থামাতে চাইলে তারা আমাকে বিভিন্ন কথা বার্তা বলে এর পর তারা আমার গায়ের দিকে হামারি হুমারি করে,এবং তাদের নিজেদের দোকান ভাংচুর করে আমাদের দোষারোপ করে।
তার পর আমার ভাতিজা ফখরুল হাওলাদার এর ছেলেকে ঔষধের জন্য বাজারে পাঠালে, মোস্তফা কোট এর ছেলেরা তাঁকে এলোপাতাড়ি মাইরদোর করে,এবং তাদেরও বাড়ি থেকে দেশিয় অস্র,নিয়ে আমাদেরকে হামারি হুমারি করে, মোস্তফা কোট এর ছেলেরা সহ তাদের আশেপাশের লোকজন।

বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা বলেন,আমরা এই সংঘর্ষের ঘটনার কথা সুনে তাৎক্ষণিক ঘটনাস্থনে আসলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনি, এবং সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed