নড়াইলে সময় টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
বেসরকারী স্যাটেলাইট চ্যানেল “সময় টেলিভিশন” এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। সময়ের প্রয়োজনে সময় শ্লোগান নিয়ে রোববার( ১৭ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল জেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও ইফতারের আয়োজন করা হয়।
আনন্দঘন পরিবেশে কেক কাটা,ইফতার ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেছে চ্যানেলটির স্টাফ রিপোর্টার ও নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খাইরুল আরেফিন রানা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নড়াইলের জেলা প্রশাসক হাবিবুর রহমান, নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপি এম বার),নড়াইলের মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি আজিজুর ইসলাম ,আরটিভির নড়াইল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুর রহমান,আনন্দ টিভির জেলা প্রতিনিধি ইমরান হাসান,গণতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃনয়ন শেখ, সকালের সময়ের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, সাংবাদিক দ্বীন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সময় টিভির স্টাফ রিপোর্টার খায়রুল আরেফিন রানা শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দর্শকপ্রিয় সময় টিভির সংবাদ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।