ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেট্রেটর বিতরণ
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রæত অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে ১১টি অক্সিজেন কনসেট্রেটর দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য বিভাগের কাছে এই অক্সিজেন কনসেট্রেটর হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও ইউএনও ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বাসাক, মেডিকেল অফিসার ডা. আল-আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায় প্রমুখ। উপজেলা প্রকৌশলী শুভ বাসাক জানান, জাইকা ও সরকারের অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ লাখ ৬০ হাজার ৩০০ টাকা ব্যয়ে এ অক্সিজেন কনসেট্রেটর সরবরাহ করা হয়।