শ্রীবরর্দী ও ঝিনাইগাতী আবারও মাথা চারা দিয়ে উঠেছে অবৈধ স’মিল- চিড়াই করা হচ্ছে বনের গাছপালা
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরর্দী ও ঝিনাইগাতী দুই উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে আবারও মাথা চারাদিয়ে উঠেছে অবৈধ স মেইল কাটা হচ্ছে বনের গাছপালা প্রায় ৩০/৪০টি স’মিলে দেদারছে চিড়াই করা হচ্ছে গাছ।সরকারী বনাঞ্চল দংশ করে অবৈধ ভাবে গাছ কেটে চিরাই করা হচ্ছে এসব স’মিইলে । জানা যায়, বন এলাকার সীমানা হতে কমপক্ষে ১০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে স’মিল স্থাপনের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।অভিযোগ রয়েছে শ্রীবরর্দী উপজেলার বালিজুরি রেঞ্জের ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সাবেক বন কর্মকর্তা মোটা অংকের উৎকোচ নিয়েই ওই ৩০/৪০টি স’মিলের প্রাথমিক অনুমতি প্রদান করেছিলেন। ওই ৩০/৪০টি স’মিলের বন সীমানা থেকে দূরত্ব মাত্র ৪/৫ কিলোমিটার হওয়ার ফলে সরকারী বনাঞ্চলের শাল গজারীসহ মূল্যবান কাঠ গাছ চোরাই পথে এনে এ- সব স’মিল গুলোতে চিড়াই করা হয়। এ ব্যাপারে বালিজুরি রেঞ্জ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখানে যোগদানের আগে বসানো হয়েছে।আমি এসে এসব অবৈধ স মিল গুলো বন্ধ করার চেষ্টা করছি তিনি আরও বলেন স’মিলগুলো পূর্বের কর্মকর্তাগণ অনুমতি দিয়েছেন আমি প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি অচিরেই এ-সব অবৈধ স’মিল বন্ধ করা হবে । এ ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ করেছেন বলে জানান। রাংটিয়া রেঞ্জের বিট কর্মকর্তা মকরুল বলেন অবৈধ কয়েক টি করাত কল জব্দ করেছি আরও যা রয়েছে তাদেরকেউ আইনের আওতায় আনতে অভিযান চালাবো। এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সু দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
ছবি আছে।