July 27, 2026

মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুয়া ভোটার তালিকা

0
received_675557090345928

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়নের নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুয়া ভোটার করায় নির্বাচন স্থগিত চেয়েছেন এলাকাবাসীসহ ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতাসদস্য মোঃরুহুল আমিন। অভিযোগে জানা যায়, মাদ্রাসার প্রিন্সিপাল হাসমত আলী অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি সদস্যদের না জানিয়ে ভুয়া ভোটার তালিকা তৈরি করেন, যাহা ৩০ মার্চ বুধবার সরেজমিনে গিয়ে এমন চিত্র পাওয়া যায়। সরেজমিনে গিয়ে আরো জানা যায়, উক্ত মাদ্রাসার বিভিন্ন শ্রেণী মিলে ছাত্র-ছাত্রী রয়েছে বর্তমানে ১৫০ জন কিন্তু বিভিন্ন স্কুল/মাদ্রাসার অনিয়মিত ছাত্র-ছাত্রীদের নাম দিয়ে প্রিন্সিপাল অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩১৭ জন দেখিয়ে ভোটার তালিকা তৈরি করেন। এ ব্যাপারে প্রিন্সিপাল হাসমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদ্রাসার ৩১৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে, তবে বাকী ছাত্র-ছাত্রী অনুপস্থিতের মধ্যে দুই তিনজনের মৃত্যু হয়েছে এবং বাকীগুলো করোনা থাকার কারণে ঢাকায় চলে গেছে। তবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়াও এই মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পর্যায়ে অনেক ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেয়। এ কারণে তাদের অভিভাবদের ভোটার করা হয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আইন অনুযায়ী অনুপস্থিত থাকলেও ভোটার করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed