July 28, 2026

নারায়নগঞ্জ জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উয্যাপন

0
received_755695585401701

নিজস্ব প্রতিনিধিঃ
——————————————————–
১ মার্চ, ২০২২ খৃঃ, মঙ্গলবার বিকাল ৫.০০টায় নারায়নগঞ্জ ক্লাবে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলার সদস্য সচিব আমিনুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি এ্যাড. শাখাওয়াত হোসেন খান।

অন্যান্যের মধ্যে মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, শাহআলম, সাইদুল ইসলাম টুলুু, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুব আলম সিকদার, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাসিরউদ্দিন জাহান সাগর, ফতুল্লা থানার সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম, সোনারগাঁও থানার সদস্য সচিব সামির প্রমুখ নেতৃবৃন্দ।

চাল, ডাল, ভোজ্যতেল, জালানি তেল সহ নিত্যপন্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ ও নিন্ম আয়ের মানুষ দিশেহারা। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে আমরা বসবে থকতে পারিনা। জনগণের প্রিয় দল বিএনপি বিক্ষোভ-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসুচীর অংশ হিসাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১৭ মার্চ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে। জনাব আবদুর রহিম সবাইকে এই কর্মসূচি ব্যাপক ভাবে পালন করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসেন খান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী সিদ্দিক হোসাইন ও জেলার যুগ্ম আহ্বায়ক এ্যাড শেখ আঞ্জুম আহমেদ রিফাত সহ সংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শেষ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়ে। মুনাজাত পরিচালনা করেন এ্যাড শাখাওয়াত হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed