July 28, 2026

ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

0
1647562612265

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। ১৭মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের উপস্থাপনায় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শামসুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
শাহ আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ।উক্ত দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বিটিভিতে সরাসরি কেন্দ্রীয় অনুষ্ঠান বড় পর্দায় প্রর্দশন, বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ অন্যান্য কর্মসুচী পালন করা হয়।মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সরকারী বিভিন্ন দপ্তরের ১৮টি স্টল বসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed