August 25, 2026

নড়াইলে আপন বোনক হত্যার দায়ে আপন ভাইয়ের ফাঁসির আদেশ

0
InShot_20211115_131713459

 

বিশেষ প্রতিনিধিঃ খন্দকার ছদরুজ্জামান

নড়াইলে আপন বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যার দায়ে ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি হলেন- নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ মোল্যার ছেলে রিপন মোল্যা।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকুর মেয়ে ফাতেমা ২০১৯ সালের ২৫ নভেম্বর বেলা ৩টার দিকে বাড়ির পাশের নদীর ঘাটে কাপড় পরিষ্কার করছিলেন।

এ সময় পারিবারিক কলহের কারণে তার ভাই আসামি রিপন মোল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে ডুবিয়ে বাঁশের লাঠি ও টেংগারী দিয়ে জখম করে হত্যা করেন।

হত্যার পর লাশ পানির নিচে কাদায় পুতে রাখে। ঘটনাটি আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা দেখতে পায়। রাশেদ মোল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করে।

একপর্যায়ে পুলিশ আসামি রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার করা স্বীকার করেন।

এ ঘটনায় ফাতেমার বাবার মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় আসামি রিপনের ছেলে রাশেদসহ অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *