সভাপতিমন্ডলীর সদস্য হলেন মেয়র লিটন
রাজশাহী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হতে এর পরবর্তী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২০ সালে বিনাপ্রতিদন্দীতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমানে তিনি সেই পদে থেকেই দলের রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। আর এখন তিনি তার রাজনৈতিক জীবনের সর্বোচচ পদে নিযুক্ত হলেন সেজন্য আমরা রাজশাহীবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ হাসিনা কে জানাই প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।