August 26, 2026

বৃদ্ধা ছফুরা বিবিকে লাল সবুজের দৃষ্টি নন্দন ঘর উপহার দিলেন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী

0
IMG_20211107_114629

মো: সিরাজুল ইসলামঃ

স্বামীর মৃত্যুর পর থেকেই ৮০ বছর বয়সী বিধবা ছফুরা বিবি থাকেন ভাংঙ্গা খুপরি ঘরে

জরাজীর্ণ ভাঙাঘরে জীবিকা খোঁজে সারাদিনের ক্লান্তি শেষে জবুথবু হয়ে কোনো রকমে রাতযাপন করতেন।

মাঝে মাঝে বৃষ্টির রাতে আশপাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিতেন গরুর ঘর কিংবা অন্যের বারান্দায়।
বিষয়টি ২৪-১০-২০২১ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধা ছফুরা বিবির করুন দৃশ্যটি ছরিয়ে পরলে কাচিয়া ইউনিয়নের মানবিক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজীর দৃষ্টি গোছর হলে পরের দিন সকালে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে, বৃদ্ধাকে একটি দৃষ্টি নন্দন ঘর উপহার দিবেন এবং আমৃত্যু বৃদ্ধার ভরনপোষণ দায়িত্ব নেন।

আকাশকুসুম কল্পনা বা স্বপ্ন নয়, বাস্তবেই আজকে পুরোন হলো। বৃদ্ধা পেলেন নতুন ঘর। যেমন ঘর চেয়েছিলেন, তার চেয়েও ভালো ঘরই পেয়েছেন ছফুরা বিবি।

এক লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘরটি একেবারে বিনামূল্যে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। শুধু কি ঘর? না ঘরই নয়, কাচিয়া ইউনিয়ন পরিষদ সফল চেয়ারম্যানের চেষ্টায়, আজকে সে পেলেন,বয়স্ক ভাতা, নতুন খাট,লেপতোশক, নতুন আসবাব পত্র, নতুন শাড়ী সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও এক মাসের খাবার ।

অসহায় ছফুরা বিবি বিভিন্ন বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন এখন আর ভিক্ষা করা লাগবেনা ঘরে বসেই প্রত্যেক মাসে খাবার তার বাড়িতে চলে যাবে ।

কাপড়ের আঁচলে চোখের আনন্দাশ্রু মুছে দোয়া করেন প্রধানমন্ত্রীর জন্য এবং এমন দানবীর চেয়ারম্যানকে একজন কাচিয়া ইউনিয়নে দায়িত্ব দেওয়ার জন্য।

আবেগাপ্লুত হয়ে ছফুরা বিবি বলেন, আল্লাহ তুমি চেয়ারম্যানকে আমার মতো আরও যারা অসহায় আছে, তাদেরকে ঘর দেয়ার শক্তিসামর্থ্য দেও। আল্লাহ যেন সবাইরে সুখে শান্তিতে রাখে দোয়া করি।

কাচিয়া ইউনিয়ন সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী বলেন, ছফুরা বিবির করুন দৃশ্যটি আমার নজরে আসলে তার আমৃত্যু ভরনপোষণ ও একটি দৃষ্টি নন্দন ঘর উপহার দিবো বলে প্রস্তুতি নেই। এবং তাৎক্ষণিক ঘর বানানোর জন্য সব কিছুর ব্যবস্থা করি। তা ছাড়া একটি ঘর তার খুবই প্রয়োজন ছিল। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জননেতা তোফায়েল আহমেদ এবং ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয় এর জন্য দোয়া করবেন। আওয়ামী লীগ সরকার দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্ষুধার্ত ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ, আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। লাল সবুজের দৃষ্টি নন্দন ঘরটি উদ্ভাবন এর সময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এর সহধর্মিনী কাজী নুরুননাহার,আদনান কাজী,মুশফিকুর রহমান শাওন, সাংবাদিক গাজী তাহের লিটন, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *