তা’লিমুল কুরআন দাড়িয়ারপাড় নুরানী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের তা’লিমুল কুরআন দাড়িয়ারপাড় নুরানী হাফেজিয়া মাদ্রাসার ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উত্তর দাড়িয়ারপাড় তা’লিমুল কুরআন দাড়িয়ারপাড় নুরানী হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।অত্র মাদ্রাসার সভাপতি ও উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজ উদ্দিন সাজু’র সভাপতিত্বে উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার বাসিন্দা নাসিরুদ্দিন সরকার। স্নেহভাজন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. তৌফিকুর রহমান এনামুল।উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করেন, টাঙ্গাইল খালিদবিন ওলিদ (রা:) মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হযরত মাও: মো. আ: মালেক ধলেশ্বরী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর নুরে মদিনা মাদ্রাসার সহ- সাধারণ সম্পাদক হযরত মো. জাহিদুল ইসলাম বিন মইন। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পানবর বাজার রাহমানিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার মুদাররিছ মাওলানা ক্বারী মো. আল আমিন হোসাইন। চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দুধনই তালতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল জাব্বার।উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নর-নারীগণ সমবেত হয়ে ধর্মীয় আলোচনায় অংশ গ্রহন করেন। প্রধান বক্তার ওয়াজের পর বিশ্বের মুসলিম উম্মার দু’জাহানের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।