জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সেমিনার লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ কর্ণারের উদ্ভোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১ম আবর্তনের অ্যালামনাই আর্টিস্ট মো. ফাইয়াজ হোসেন বিনা পারিশ্রমিকে ৭টি চিত্রকর্ম তৈরী করেন। উক্ত বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ৭০টি বই সংযোজিত করা হয়েছে এবং আরো নতুন দুটি বই সংযোজনের প্রক্রিয়া চলছে।