August 24, 2026

বদলগাছীতে ইউপি নির্বাচন ঘিরে ভয়-ভীতির অভিযোগ

0
received_475284507253083

মোঃগোলাম সারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নং কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
প্রতিদ্ব›দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান, হুমকি, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
করেছেন কাপ পিরিচ মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী সেলিনা
মির্জা।
জানা যায়, ২২ নভেম্বর সোমবার) রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ দাখিল
করেছেন কোলা ইউনিয়নের কাপ পিরিচ প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
সেলিনা মির্জা তার প্রতিপক্ষ নৌকা মার্কা নিয়ে প্রতিদ্ব›দ্বী প্রার্থী (বর্তমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মোঃ শাহীনুর ইসলাম (স্বপন) এর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
ইউনিয়নের প্রায় সব জায়গায় নৌকার প্রার্থী শাহীনুর ইসলাম (স্বপন) এবং তার
কর্মীদের বিরুদ্ধে তাদের প্রচার-প্রচারণায় বিঘœ সৃষ্টি, ভোটারদের ভয়-ভীতি দিয়ে
জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করে কয়েকটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে
নিজেদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
সেলিনা মির্জা বলেন, নৌকা মার্কার প্রার্থী শাহীনুর ইসলাম (স্বপন) এবং তার
কর্মীরা আমার কর্মী, সমর্থকদেরকে আমার পক্ষে প্রচার-প্রচারণা করা এবং ভোটের
দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রকাশ্যে ভয়-ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। এতে আমার
কর্মী-সমর্থকরা আতংকে রয়েছে। গত ১৫/১১/২১ ইং তারিখ রাত আনুমানিক ৯ টার
সময় খামার আক্কেলপুর (দক্ষিণপাড়া) আমার নির্বাচনী অফিসে তার কর্মীদেরকে নিয়ে
এসে আমার কর্মী-সমর্থকদেরকে বলেন নৌকা মার্কায় ভোট না দিলে তোদের হাত-
পা ভেঙ্গে দেয়া হবে এবং ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকতে
দেয়া হবে না। ভোট কেন্দ্রে গেলে আমার কর্মী-সমর্থকদেরকে মারধর করা, বিভিন্ন
মিথ্যা মামলায় জড়ানোর হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। অব্যাহত হুমকি
জনিত কারণে ৬টি ভোট কেন্দ্র ঝুঁর্কিপূর্ণ হয়ে উঠেছে। ঝুঁর্কিপূর্ণ
কেন্দ্রগুলো হচ্ছে ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কোলা সরকারি
প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বশলই (পুখুরিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভোলার
পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও
ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ বলে
আখ্যায়িত করেন। এমতাবস্থায়, স্বাধীন ও ঝুঁকিমুক্তভাবে ভোটের প্রচারনা, ভোট
কেন্দ্রে প্রবেশ, ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত করে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান এবং তাঁর
কর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নৌকার প্রার্থী শাহীনুর ইসলাম (স্বপন) তার বিরুদ্ধে আনীত অভিযোগ
অস্বীকার করে বলেন, সম্পুর্ণ মিথ্যা অভিযোগ। আমি বা আমার কোনও কর্মী তাকে
বা তার কর্মী-সমর্থককে কোনও ভয়-ভীতি বা হুমকি প্রদান করে নি।
কোলা ইউনিয়নের রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অফিসার
এ,বি,এম শহিদুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের
কপি নির্বাচন কমিশন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানাতে দেয়া হবে এবং
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *