August 25, 2026

ঝিনাইগাতী সদর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাহাদত হোসেন

0
received_944840909439879

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, আওয়ামীলীগ নেতা মোঃ শাহদত হোসেন। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের বাসিন্দা শাহদত হোসেন। পারিবারিক ভাবেই আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। শাহদত হোসেন আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ইউনিয়নবাসীর মতামতের ভিত্তিতে ইতিমধ্যেই ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সদর ইউনিয়নসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত। ইতিমধ্যেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ বাড়ি বাড়ি ঘুরে দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন ঝিনাইগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সেই সাথে তিনি নিয়মিত দরিদ্র অসহায় মানুষের খোজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ঝিনাইগাতী সদর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন তিনি। মোঃ শাহদত হোসেন জানান, তিনি নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দিবে এলাকাবাসীকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *