July 29, 2026

করোনা সংক্রমণের মধ্যে দূরত্ব বজায় না রেখে টিসিবির পন্য সামগ্রী বিক্রয়

0
received_4754325734594951

স্টাফ রিপোর্টারঃ যুবরাজ খান সবুজ

আজ ২৭ জুলাই লেকভিউ সোসাইটি মধ্য বাড্ডা গুলশান ১ সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য নিয়ে হাজির হয়। স্বল্প আয়ের মানুষদের জন্য চিনি ৫৫ টাকা, মসুরের ডাল ৫৫ টাকা, এবং সয়াবিন তেল ১০০ টাকা লিটার বিক্রয় করেন। এই মহামারী করোনাভাইরাস এর মধ্যে সরকারি দেওয়া যে সমস্ত নির্দেশনা আছে এগুলো কোন কিছু তোয়াক্কা করছেনা মানুষ। দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় এবং লক্ষ্য করা গেছে সামাজিক দূরত্ব বজায় না রেখে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কিছু,কিছু মানুষের মুখে নেই কোন মাক্স। গায়ের সাথে গা ঘেঁষে পণ্য সামগ্রী ক্রয় করছেন। আজ মানুষ সচেতনতা না হওয়ার কারণে covid-19 বেড়েই চলছে এলাকাবাসী জানায় প্রতিদিনের মত মানুষ গা ঘেঁষে পণ্য সামগ্রী ক্রয় করেন এতে কোরে করোনাভাইরাস এর ঝুঁকি অনেক বেশি একটু সচেতন ভাবে দূরত্ব বজায় রেখে পণ্য সামগ্রী ক্রয় করলে আমরা সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed