September 2, 2026

৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলার উপর মারধর ও নির্যাতন

0
InShot_20210615_200643532

নিজস্ব প্রতিনিধিঃ
——————————————
বিষেশ প্রতিনিধি বোরহানউদ্দিন:- ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩ নং ওয়ার্ডে সেলিম মাঝি(৩৫) ও তার স্ত্রী সুমি,(২৫) উপর অতর্কিত হামলা চালায়,নতুন হাকিমুউদ্দিন বাজারে ডাক্তার দেখাতে আসলে, সেলিম মাঝির নৌকার ভাগীদার সবুজ (২৮) একই এলাকার। কথার কাটা কাটির জের ধরে ৮ মাসের অসুস্থ সুমিকে রাস্তার মাঝে টানা হেচরা করে ও তার স্বামী সেলিমকেও মাইরধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মোসাম্মদ সুমি জানান – গতকাল সন্ধ্যার পর -আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা আমার স্বামী সেলিম মাঝি আমাকে ডাক্তার দেখাতে নতুন হাকিমুউদ্দিন বাজারে নিয়ে আসলে, আমার স্বামীর নৌকার ভাগীদার সবুজ এসে আমার স্বামীকে ও আমাকে এলোপাতাড়ি মাইরধর করেন। সবুজ গংরা পরিকল্পিত ভাবে নতুন হাকিমউদ্দিন বাজারে তার লোকজন নিয়ে উৎ পেতেছিলো তা আমরা যানতাম না।

আমি তাদের কাছে অনুনয়-বিনয় করে মাফ চেয়েছি তার পরও আমাকে টানা হেঁচড়া করে রাস্তার পাশে পেলে আমাকে এবং আমার স্বামীকে ব্যাপক মাইরধর করে শরীলের বিভিন্ন জায়গায় জখম করেন। আমার ১ টা মোবাইল ১ টা চেইন এবং নগদ অর্থ দশহাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে আমি বোরহানউদ্দিন থানায় অভিযোগ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *