হরিখালি ক্যাম্প পুকুর পাড়ে সুন্দরবনে পূর্ণ বয়স্ক ১টি বাঘের মৃত্যু
মোঃএনামুল হক লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
গত রবিবারে সকালে একটি পূর্ন বয়স্ক একটি বাঘের মৃত্য হলো, বাঘটির বয়স ১২বছর বয়স,একটি পূর্নাঙ্গ বয়স্ক পুরুষ বাঘকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের “হরিখালে” ক্যাম্পের পুকুর পাড়ে শুয়ে থাকতে দেখেন বনকর্মীরা।
ঘূর্ণিঝড় “ইয়াসের”ফলে প্রবল জলস্ফীতি হয়ে সুন্দরবনের বিস্তীর্ন এলাকায় জঙ্গলের বিভিন্ন প্রান্তে জল প্রবেশের কারনে ছড়িয়ে ছিটিয়ে যায় বন্যপ্রাণীরা।ঝড়ের দিনই বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং কয়েকটি হরিণ ও কুমীর বনকর্মীগন উদ্ধার করে।
বনকর্মীরা বাঘটিকে দেখে মনে করে ভীষন অসুস্থ।বাঘটির জন্য সঙ্গে সঙ্গে তার মুখে তরল জল খাবার দেওয়ার চেষ্টা করে।কিন্তুু বাঘটি খেতে পারিনি।
বাঘটিকে উদ্ধার করে সজনেখালী ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন।অবশেষে ব্যর্থ বনকর্মীগন, দুঃখের বিষয় পথেমধ্যে বয়স্ক বাঘটির মৃত্যু হয়।