September 2, 2026

সমিতির কিস্তি আদায় কারিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ

0
received_498853114541422

 

শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোলে করোনা কালিন সময় নিষেধ অমান্য করে জোরপূর্বক সমিতির কিস্তি আদায়ের অভিযোগে পরিতোষ মন্ডোল নামে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে পৌর কর্তৃপক্ষ তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযানে অংশ নেয় বেনাপোল পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রাশিদা আক্তার ও পৌর স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

বেনাপোল পৌর সভার প্রধান সহকারী আব্দুল্লা আল মাসুম রনি জানান, করোনার ভয়বহতার এসময় বিধি-নিষেধ মানতে মানুষ কাজ হারিয়ে এমনিতেই অসহায় হয়ে পড়েছে।

এ অবস্থার মধ্যে জেলা প্রশাসক সমিতি ব্যবসায়ীদের গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধ অমান্য করে বিভিন্ন এনজিও সংস্থ্যার সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে টাকা আদায়ে জোর করছিল। ভুক্তভোগিদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে টিএমসএস নামে এক এনজিও সদস্যকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশে দেওয়া হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খাঁন জানান, নির্দেশ অমান্য করে সমিতির কিস্তি আদায় করায় পৌরকর্তৃপক্ষ তাকে ধরে পুলিশে দিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে আর কখনো কিস্তি আদায়ে অসহায় মানুষকে চাপ প্রয়োগ করবেনা এ শর্তে মুচলেকা নিয়ে সমিতির কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *