September 2, 2026

রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার মানববন্ধন

0
received_310894457204286

 

রাজশাহী প্রতিনিধিঃ দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরে-ইসলাম মিলন ও প্রতিবেদক জামি রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধায় পত্রিকাটির অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপচার পত্রিকার সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার দুপুর ১২টায় মহানগরীর জিরো পয়েন্টে, রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন উপচার কর্তৃপক্ষ।

এতে সকল সামাজিক ও সাংবাদিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন। প্রেস বিজ্ঞপ্তিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *