মুক্তাগাছায় বিভিন্ন মামলায় ১১জনকে আদালতে প্রেরন
রিপন সারওয়ার
ময়মনসিংহ প্রতিনিধিঃ
মুক্তাগাছার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ৭জনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়। অফিসার ইনচার্জ দুলাল আকন্দের নির্দেশে এসআই শাশ্বত দত্ত, এসআই আমিনুল ইসলাম, এএস আই সাদিকুর রহমান ও এ এস আই তুহিন মোল্লা ঢাকাসহ মুক্তাগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা মূলে ১জনসহ জিআর, সিআর ও মাদক মামলায় ১০জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।